সংবাদ শিরোনাম ::
জবিতে ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষা, ৮ শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় আজ শুক্রবার বিশেষ চাহিদাসম্পন্ন ৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
তাদের পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিশেষ ব্যবস্থায় নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় ৭ জন শ্রুতিলেখক নিয়োগ দিয়েছে এবং জরুরি প্রয়োজনে আরও ৩ জন রিজার্ভ রাখা হয়েছে।
পরীক্ষার্থীরা হলেন— নাজীফা তাসনিম লাবীবা, মো. রাশেদুজ্জামান রাফি, অর্নব মল্লিক, মো. শাহরিয়া আহমেদ, মো. আজিজুল ইসলাম, আশজাবি মোস্তফা জাজিবা ও জয় কুমার কুন্ডু। এছাড়া সড়ক দুর্ঘটনার শিকার জান্নাতুল মাওয়া তুলিও বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিয়েছেন।

























