ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে উপজেলা জামায়াতের আমীর হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম গাইবান্ধায় জামায়াতের উপজেলা পর্যায়ের আমীরদের শপথ সুন্দরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব কথিত কর্মীর রংপুরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ শুরু  সুন্দরগঞ্জে তাস দিয়ে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবদল নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, মামলা দায়ের গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ৩ ককটেল ও ৩ পেট্রলবোমা উদ্ধার

সুন্দরগঞ্জে উপজেলা জামায়াতের আমীর হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমীর নির্বাচিত হয়েছেন সাবেক শিবির নেতা মো. সামিউল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে গাইবান্ধা শহরের দারুল আমান ট্রাস্টস্থ জেলা কার্যালয়ে জেলা জামায়াতের আয়োজনে নবনির্বাচিত উপজেলা পর্যায়ের আমীরদের শপথ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।

গাইবান্ধা জেলা আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার। নবনির্বাচিত আমীরদের শপথবাক্য পাঠ করান জেলা আমীর মো. আব্দুল করিম এমপি।

সামিউল ইসলামের সাংগঠনিক পথচলা শুরু ছাত্রশিবিরের মাধ্যমে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও রংপুর মহানগরীর সভাপতি ছিলেন। ছাত্রসংগঠনে দায়িত্ব পালনের পর জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন। ২০২৫-২৬ সেশনের শুরুতে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি নির্বাচিত হন। পরে ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং সবশেষে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংগঠনিক বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার উপজেলা আমীর নির্বাচিত হয়ে ২০২৭-২০২৮ সেশনে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের দায়িত্বভার গ্রহণ করলেন সামিউল ইসলাম।

আমীর হিসেবে শপথ গ্রহণের পর সামিউল ইসলাম বলেন, ‘দায়িত্ব কোনো পদ-পদবি বা সম্মানের বিষয় নয়, এটি মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক পবিত্র আমানত। সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা অনুসরণ করে সব পর্যায়ের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধনে সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে চাই। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে এ আমানতের হক আদায়ে সবার দোয়া, সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছি। মহান আল্লাহ যেন আমাকে সেই তাওফিক দান করেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে উপজেলা জামায়াতের আমীর হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

আপডেট সময় : ০৬:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬