সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি।
সভায় শুরুতে গত অক্টোবর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মুনজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের প্রতিনিধি ডা. মো. শাহারুল ইসলাম, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান খান, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু এবং সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদসহ কমিটির অন্যান্য সদস্যরা।
















