ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা, মামলা দায়ের দুই ঘণ্টার মধ্যে দ্বিতীয় আসামি গ্রেপ্তার গাইবান্ধায় পৃথক ঘটনায় চারজনের মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের মা-ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, সতীন গ্রেপ্তার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার, জনমনে আতঙ্ক গাইবান্ধার চরে ৩০০ পরিবারকে ফ্রেন্ডশিপের ভেড়া প্রদান, জীবিকা বদলের স্বপ্ন গাইবান্ধায় ৪৩ গ্রাম হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন গাইবান্ধায় ১৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু হুমায়রার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সুন্দরগঞ্জে জলবায়ু অভিযোজন নিয়ে সরকারি-বেসরকারি সেবাদানকারীদের সঙ্গে মতবিনিময়

গাইবান্ধায় ৪৩ গ্রাম হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় মাদক মামলায় তৌহিদ আরমান সীমান্ত (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের জেনারেল রেজিস্টার অফিসার (জিআরও) সুব্রত রায়।

এর আগে, দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত তৌহিদ আরমান গাইবান্ধা সদর উপজেলার পশ্চিমপাড়া গোডাউন রোড এলাকার আরফিন সুমনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি ৪৩ গ্রাম হেরোইনসহ তৌহিদ আরমানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে পাঁচ বছর পর বুধবার এ রায় দেন আদালত।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘মাদকমুক্ত দেশ ও সমাজ গঠনে আদালতের এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসামিকে সর্বোচ্চ সাজা দেওয়ায় রাষ্ট্রপক্ষ মনে করছে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ৪৩ গ্রাম হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট সময় : ০৯:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬