ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গাজীপুরের আন্দোলনের কারণে আসামি অনুপস্থিত, ট্রাইব্যুনালে কার্যক্রম চলেনি আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোশাকশ্রমিকদের আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাঝুঁকির কারণে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামি আনা সম্ভব হয়নি। সে কারণে ছাত্রদল ও জাসাসের দুজন নেতাকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ হয়নি। আসামি না আসায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বসেননি।

২০১৫ সালে বরিশালে ছাত্রদল ও জাসাসের দুজন নেতাকে ক্রসফায়ারে হত্যা করা হয়। এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি চারজন। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ পলাতক। অপর দুই আসামি বরিশালের উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে।

.

ট্রাইব্যুনাল প্রসিকিউটর ফারুক আহাম্মদ প্রথম আলোকে বলেন, আজকে এই মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করার জন্য ধার্য ছিল। কিন্তু গাজীপুরে চলা আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাজনিত কারণে কারা কর্তৃপক্ষ আসামিকে ট্রাইব্যুনালে পাঠাতে পারেনি। আসামি যদি না আসে জেরা করার সুযোগ থাকে না। এই জন্য ট্রাইব্যুনাল ১১ নভেম্বর এই মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
গাজীপুরের আন্দোলনের কারণে আসামি অনুপস্থিত, ট্রাইব্যুনালে কার্যক্রম চলেনি আজ

আপডেট সময় : ০৫:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬