ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজেপি নেতাদের আপত্তিতে সরানো হলো দিয়া মির্জার ভিডিওটি, আদালতের অসন্তোষ ‘ওর বাবা ডিন হলে আমাদের বাবা কি রিকশাওয়ালা’ রামানুজনের একটি সূত্র থেকে মিলল অসীমসংখ্যক নতুন সূত্রের সন্ধান রাকিবুলের জিপিএ-৫ পাওয়ার খবরে শোক বাড়ল পরিবারে বাংলালিংকের অ্যাপের নতুন রূপ মুক্ত বাংলাদেশকে ‘সেরা’ মেনেও শিরোপা চান ভারতের কোচ বাসে পাশে একজন বসতেই অচেতন হন রিদয়ন, নয় দিন পর ফেলে যাওয়া হয় মির্জাপুরে খুলনায় ১২ দিনে সাত খুনের পাঁচটির নেপথ্যে মাদক গাজীপুরের আন্দোলনের কারণে আসামি অনুপস্থিত, ট্রাইব্যুনালে কার্যক্রম চলেনি আজ জাপান সফরের চুক্তি ও বিনিয়োগ নিয়ে রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

বাংলালিংকের অ্যাপের নতুন রূপ মুক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেলিযোগাযোগ সেবার পাশাপাশি বিভিন্ন ডিজিটাল ও লাইফস্টাইল সেবা একই জায়গায় আনতে ‘মুক্ত’ নামের নতুন অ্যাপ চালু করেছে বাংলালিংক। আগের মাইবিএল অ্যাপের পরিবর্তে মুক্ত আনা হয়েছে। দেশ–বিদেশের যেকোনো মোবাইল নম্বরের মাধ্যমে অ্যাপটিতে প্রবেশ করা যাবে। ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে সহজেই অ্যাপটির বিভিন্ন সেবা ব্যবহার করা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

.

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুক্ত সবার জন্য উন্মুক্ত ও সহজে ব্যবহারযোগ্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এতে গান ও গল্প শোনা, ধর্মীয় পরামর্শ, সর্বশেষ সংবাদ ও খেলা দেখা যাবে। পাশাপাশি টেলিযোগাযোগ ও দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন সেবাও পাওয়া যাবে।

.

বাংলালিংকের তথ্যমতে, মুক্ত অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘পারসোনালাইজেশন’–সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্য ও সেবা ব্যবহারের সুপারিশ করে। এ ছাড়া অ্যাপটি থেকে নিজের মোবাইল নম্বরের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রিয়জনদের নম্বরেও বিভিন্ন সেবা চালু করা যায়।

.

বাংলালিংকের প্রধান বিপণন কর্মকর্তা কাজী মাহবুব হাসান বলেন, ‘মানুষ এমন প্রযুক্তি চায়, যা দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে গিয়ে জীবনকে আরও সহজ, সুবিধাজনক ও ব্যক্তিগত পছন্দের উপযোগী করে তুলবে। মুক্তর মাধ্যমে আমরা এসব সেবা এক জায়গায় নিয়ে আসতে চাই, যাতে সবাই তা ব্যবহার করতে পারেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
বাংলালিংকের অ্যাপের নতুন রূপ মুক্ত

আপডেট সময় : ০৬:১৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬