ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ শামসুর রাহমানের সাক্ষাৎকার: সময় সব ধূসর করে দেয় সখীপুরে দুই বাক্স গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী মধ্যবয়সী নারীর ব্যথা, কারণ কি মেনোপজ জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছে

জকসু ভোটগ্রহণ শুরু: ১৬ হাজার শিক্ষার্থী ভোট দিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলবে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে শিক্ষার্থীদের দীর্ঘলাইন দেখা গেছে।

এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫, যার মধ্যে ছাত্র ৮ হাজার ১৭০ এবং ছাত্রী ৮ হাজার ৪৭৯। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। বিকাল ৩টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করা শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নির্বাচনে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ১২ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, এবং ১টি হল সংসদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটারকে এবার ২১টি ভোট দিতে হবে। ভোটগ্রহণ ওএমআর ফরমে, তিন পাতার ব্যালটে হচ্ছে। ভোটগণনা কেন্দ্রীয় অডিটোরিয়ামে ৬টি মেশিনে হবে এবং ফলাফল তিনটি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে।

নির্বাচনে উল্লেখযোগ্য প্যানেলগুলো হলো ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’, বামপন্থি সংগঠন সমন্বিত ‘মাওলানা ভাসানি ব্রিগেড’, এবং ছাত্র শক্তির প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।

নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা চোখে পড়ছে। বহিরাগত প্রবেশ ঠেকাতে বিশেষ পাহারা বসানো হয়েছে। সেখানে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনী, বিএনসিসি ও রোভার স্কাউটস। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা স্পেশাল কার্ড দেখিয়ে প্রবেশ করছেন।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুহাইল আহমেদ বলেন, “জকসু নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পর হচ্ছে, এটা আনন্দের বিষয়। আশা করি যোগ্য নেতৃত্ব বের হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক জানান, “ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য তিন স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জকসু ভোটগ্রহণ শুরু: ১৬ হাজার শিক্ষার্থী ভোট দিচ্ছেন

আপডেট সময় : ১০:১৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬