ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে হিলফুল ফুজুলের নতুন কমিটি, সভাপতি মোনা ও সম্পাদক এনামুল সুন্দরগঞ্জে ঘরের ভেতর ঝুলছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি সুন্দরগঞ্জে উপজেলা জামায়াতের আমীর হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম গাইবান্ধায় জামায়াতের উপজেলা পর্যায়ের আমীরদের শপথ সুন্দরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব কথিত কর্মীর রংপুরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ শুরু  সুন্দরগঞ্জে তাস দিয়ে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

সুন্দরগঞ্জে হিলফুল ফুজুলের নতুন কমিটি, সভাপতি মোনা ও সম্পাদক এনামুল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক উন্নয়নমূলক ও দাতব্য সংগঠন ‘হিলফুল ফুজুল’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে সভাপতি হয়েছেন মো. মোনারুল ইসলাম মোনা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রইচকুরুনী ইসলাম এনামুল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আখতারুজ্জামান রশীদ নতুন কমিটির অনুমোদন দেন।

সংগঠন সূত্রে জানা যায়, ২০২৪ সালে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জের খামার পাঁচগাছি এলাকায় হিলফুল ফুজুল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে প্রাধান্য দিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটি পরিচালিত হচ্ছে।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. শামসুজ্জামান হামিদী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, অর্থ সম্পাদক মো. জাকারিয়া আলম সৌরভ, প্রচার সম্পাদক মো. সোহেল আহমেদ, ক্রীড়া সম্পাদক রায়হান হাসান রুবেল এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মাহদী হাসান।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. আসাদুজ্জামান আসাদ, মো. রাশেদ ইসলাম (রতন), মো. ইমরান হক, মো. শিমুল সরকার, মো. মোস্তাফিজুর মিয়া, মো. খোকন সরকার, মো. শাহজাহান, নুরুল ওয়ারেছ লিয়ন, মোস্তফা ও মাহমুদুল হাসান। কমিটিতে আরও রয়েছেন ৩৩ জন সংরক্ষিত নারী সদস্য।

সংগঠনটির ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, অসুস্থ, অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতা এবং অসহায় পরিবারের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান। পাশাপাশি বৃক্ষরোপণ, বেকারত্ব দূরীকরণ, সুস্থ সংস্কৃতি ও ক্রীড়ার চর্চা, মাদকবিরোধী সচেতনতা এবং যৌতুকবিরোধী কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।

নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে হিলফুল ফুজুলের নতুন কমিটি, সভাপতি মোনা ও সম্পাদক এনামুল

আপডেট সময় : ১১:০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬