ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধার চরে ৩০০ পরিবারকে ফ্রেন্ডশিপের ভেড়া প্রদান, জীবিকা বদলের স্বপ্ন গাইবান্ধায় ৪৩ গ্রাম হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন গাইবান্ধায় ১৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু হুমায়রার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সুন্দরগঞ্জে জলবায়ু অভিযোজন নিয়ে সরকারি-বেসরকারি সেবাদানকারীদের সঙ্গে মতবিনিময় সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার এক দিনের প্রধান শিক্ষক হয়ে শিবরাম স্কুল পরিচালনা করল তালহা সুন্দরগঞ্জে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পুরোনো নেটওয়ার্ক নিয়ন্ত্রণের অভিযোগ

সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে আহসান হাবীব নামে এক বছর চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহসান হাবীব ওই গ্রামের আমজাদ হোসেন ও সুফিয়া বেগম দম্পতির ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, সকালে আহসান হাবীব বাড়ির উঠানে খেলছিল। এ সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে স্বজনরা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬