ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐক্য ও অন্তর্ভুক্তির তাগিদ এমন স্বামী কি বাস্তবে মেলে? আবু বকরে মজেছেন দর্শকেরা শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল ‘এবার আমাদেরই জেতা উচিত’, সাফে ২৩ বছরের খরা কাটানো নিয়ে আত্মবিশ্বাসী ডুলি একসময়ের রাজনৈতিক মিত্ররা এখন প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশি কমিউনিটিতেও বিপুল আগ্রহ এমপি আজিজের বিষয়ে কেন্দ্রকে কিছুই জানাতে চায় না জেলা বিএনপির এক পক্ষ বিরোধী দলের চরিত্রহনন না করে ব্যর্থতা সামলান: সরকারের উদ্দেশে জামায়াত আমির তিন বছর বিয়ের খবর লুকিয়ে রেখেছিলেন মোনালি

পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, জিএমপি কমিশনারসহ পুলিশের সাতটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনে সই করেছেন।

.

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসআরবির মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে এসআরবি মহাপরিচালক, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

.

এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থায়, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি, রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদকে জিএমপি কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

.

আরেকটি পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীলফামারী জেলার পুলিশ সুপার (এসপি) ফরহাদ হোসেন খাঁনকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, মুন্সিগঞ্জ জেলার এসপি মেনহাজুল আলমকে নীলফামারীতে, এসআরবির এসপি মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জে, জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে, বরগুনার এসপি কুদরত ই খুদাকে জামালপুরে এবং এসআরবির এসপি কে এম এ মামুন খানকে বরগুনার এসপি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল

আপডেট সময় : ০৮:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬