
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, জিএমপি কমিশনারসহ পুলিশের সাতটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনে সই করেছেন।
.
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসআরবির মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে এসআরবি মহাপরিচালক, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
.
এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থায়, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি, রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদকে জিএমপি কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
.
আরেকটি পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীলফামারী জেলার পুলিশ সুপার (এসপি) ফরহাদ হোসেন খাঁনকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, মুন্সিগঞ্জ জেলার এসপি মেনহাজুল আলমকে নীলফামারীতে, এসআরবির এসপি মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জে, জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে, বরগুনার এসপি কুদরত ই খুদাকে জামালপুরে এবং এসআরবির এসপি কে এম এ মামুন খানকে বরগুনার এসপি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.