ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ এবার এনসিটিবির সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি মাতৃত্ব, ওজন, কাজ আর ব্যক্তিগত জীবন নিয়ে ভোগের প্রচ্ছদ প্রতিবেদনে যা বললেন ক্যাটরিনা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন তিন বিজ্ঞানীর ভ্রমণ বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা পিরোজপুরে মানিক পশারীর সঙ্গে কী ঘটেছিল জানতে কমিটি গঠন করেছে মন্ত্রণালয় যৌন আবেদননির্ভর উপস্থাপনা ঠেকাতে না পেরে জাহ্নবীর আফসোস নাহিদ রানার মধ্যে সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখেন বিশপ

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাল্যবিবাহ, ইভ টিজিং ও সাইবার বুলিং প্রতিরোধের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিককালীন স্বাস্থ্যবিধি ও মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরে নওগাঁর ভীমপুর বালিকা উচ্চবিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, স্যানিটারি সামগ্রী ও বিভিন্ন ধরনের নাশতা বিতরণ করা হয়।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে নওগাঁ বন্ধুসভার উদ্যোগে ২৫ অক্টোবর এ সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও ইভ টিজিং শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ এবং শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে। একইভাবে সাইবার বুলিংয়ের শিকার হলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এসব সমস্যা মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন হওয়া, নিজেদের অধিকার সম্পর্কে জানা এবং প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া জরুরি।

.

বক্তারা শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মাসিককালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে বিষয়টি গোপন না রেখে বিশ্বস্ত অভিভাবক ও শিক্ষকদের জানাতে বলেন তাঁরা। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষার সুযোগ তৈরিতে সংশ্লিষ্ট সবার ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সানম সাব্বির, অর্থ সম্পাদক নাফিছ আরা, কার্যনির্বাহী সদস্য খালেকুজ্জামান আনসারী, রাবেয়া আফরোজ ও আতাউর রহমান। এ ছাড়া বন্ধু শাহিনা আক্তার, মাহফুজা খাতুন, সাথী ইসলাম, মোসাদ্দেক হোসেন, নজরুল ইসলাম ও তোফাজ্জল হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুল ইসলামসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, স্যানিটারি সামগ্রী ও বিভিন্ন ধরনের নাশতা বিতরণ করা হয়।

সভাপতি, নওগাঁ বন্ধুসভা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

আপডেট সময় : ০৫:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬