ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইসরায়েলে অস্থিরতা দেখা দিতে পারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলে চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সামনে রেখে দেশটিতে অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দিতে পারে। এমনকি রয়েছে সংঘাতের ঝুঁকিও।

গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর বিশেষজ্ঞদের তৈরি এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ গত সোমবার এ তথ্য দিয়েছে।

সিআইএর প্রতিবেদনে বলা হয়েছে, অস্থিরতা সৃষ্টিকারী একটি রাজনৈতিক কারণ হলো—দীর্ঘদিন ধরে ইসরায়েলের আলট্রা-অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি পাওয়ার সুবিধা।

যদিও এ নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন ডানপন্থী জোটের ভেতরের বিভাজন প্রকাশ্যে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলকে এখন সামরিক বাহিনীতে দায়িত্ব পালন শেষে ফিরে আসা হাজার হাজার সশস্ত্র সেনাকে আবার বেসামরিক জীবনে ফিরিয়ে নেওয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, এমন আরও কয়েকটি বিষয় হলো অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনকারীদের সহিংসতা, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি এবং সামরিক ব্যয় বৃদ্ধি।

নানা কারণে ২৭ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচন নেতানিয়াহুর জন্য জটিল হয়ে উঠছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন থেকে স্পষ্ট কোনো ফল না–ও আসতে পারে।

ইসরায়েলের জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর পক্ষের জোট কিংবা তাঁর বিরোধী জোট—কোনোটিই দেশটির পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন না–ও পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইসরায়েলে অস্থিরতা দেখা দিতে পারে

আপডেট সময় : ০৫:০০:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬