ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

প্রথম প্রেম ও বিচ্ছেদের কথা জানালেন মুখ্যমন্ত্রী বিজয়ের ছেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলেজজীবনে প্রেমে পড়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের ছেলে জেসন সঞ্জয়। সেই সম্পর্ক টিকেছিল দেড় বছর।

সম্প্রতি ভিজে সিদ্ধুর সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেছেন জেসন। তিনি জানিয়েছেন, জীবনে প্রেম এসেছিল একবারই। কলেজে পড়ার সময় ওই সম্পর্ক তৈরি হয়। প্রায় দেড় বছর তাঁরা সম্পর্কে ছিলেন।

জেসন বলেন, ‘আমাদের দুজনের সম্মতিতেই বিচ্ছেদ হয়েছিল। আমরা কথা বলেই সম্পর্কটি শেষ করি।’

বিচ্ছেদের সময় কীভাবে নিজেকে সামলেছিলেন? জেসনের উত্তর, তখন তিনি যুবান শঙ্কর রাজার সব প্রেমের গান শুনতেন। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে ছিলেন তিনি।

জেসন বলেন, বিচ্ছেদের পর ইনস্টাগ্রামে কোনো স্টোরি দেওয়ার পরিকল্পনা ছিল না। কারণ, পরে যদি আবার যোগাযোগ হয়, তাহলে পুরোনো পোস্ট বা স্টোরি নিয়ে নতুন জটিলতা তৈরি হতে পারে। তাই দুজনই একে অপরের কাছ থেকে দূরত্ব রেখেছিলেন।

নিজেকে নিয়ন্ত্রণ করার কথাও বলেছেন জেসন। তাঁর ভাষায়, নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ না করার চেষ্টা করেন তিনি।

এখন অবশ্য সেই সম্পর্ক নিয়ে জেসনের কোনো আক্ষেপ নেই। জেসন বলেন, ‘এখন আমি ভালো আছি। তখন সময়টা ভালো ছিল। এরপর আমরা নিজেদের জীবন নিয়ে এগিয়ে গেছি।’

প্রেমের সম্পর্ক শেষ হওয়ার পর কাজে মন দেন জেসন। শুরু করেন তাঁর প্রথম সিনেমা ‘সিগমা’র কাজ। সিনেমাটির পরিচালক তিনি নিজেই।

২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সিগমা’। প্রথম সোমবার পর্যন্ত ভারতে সিনেমাটির আয় ৬ কোটি ১৯ লাখ রুপি। মোট আয় ৭ কোটি ৪ লাখ রুপি।

ছেলের সিনেমার মুক্তির দিন পাশে ছিলেন বিজয়। গত শুক্রবার মধুরান্থাগামে এক রোড শোতে জেসনের ছবি হাতে তুলে ধরেন তিনি। এক দলীয় কর্মী ফ্রেমে বাঁধানো ছবিটি বিজয়ের হাতে দেন। সেটি মাথার ওপর তুলে ধরেন অভিনেতা–রাজনীতিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
প্রথম প্রেম ও বিচ্ছেদের কথা জানালেন মুখ্যমন্ত্রী বিজয়ের ছেলে

আপডেট সময় : ০৯:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬