ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুভ সকাল। আজ ৬ অক্টোবর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে রাজা ওরফে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে ঢাকার তাঁতীবাজার এলাকায় পিচ্চি রাজাকে দায়িত্বরত পুলিশ সদস্যরাই প্রিজন ভ্যান থেকে ছেড়ে দেন। বিস্তারিত পড়ুন…

রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ছাত্রদলের নেতা-কর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালাতে দেখা যায়। বিস্তারিত পড়ুন…

ফ্লাইদুবাইয়ের ফ্লাইটের উড়োজাহাজ ধ্বংস করার আপাতচেষ্টা ব্যর্থ করতে সাহায্য করা ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মছার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এ সময় ককপিটের সেই উত্তেজনাকর মুহূর্তগুলো সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবাজ নেতানিয়াহুর কাছে তিনি নতুন কিছু তথ্য প্রকাশ করেছেন বলে দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত পড়ুন…

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ। এমন একটি মুহূর্তের সাক্ষী না হয়ে কি পারেন পাওয়া দিবালা ও নাহুয়েল মলিনা! দুজনের একজনও এবারের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দলে ডাক পাননি। কিন্তু মনুমেন্তালে মেসির এই বিদায়ী ম্যাচে তাঁরা আমন্ত্রিত ছিলেন তাঁদের অন্য সব সতীর্থের মতোই। বিস্তারিত পড়ুন…

একটি গানের মিউজিক ভিডিও থেকে শুরু। প্রথমে পরিচয়, তারপর ভালো লাগা, প্রেম—আর সেই প্রেমকে কয়েক বছর আড়ালে রেখে বিয়ের ঘোষণা। প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের প্রেমকাহিনি ছিল অনেকটাই ব্যক্তিগত। ২০২২ সালে যখন তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে, তখন অনেকের কাছেই সেটি ছিল চমক। কারণ, তারকা হয়েও তাঁরা সম্পর্কটি দীর্ঘদিন প্রকাশ্যে আনেননি। বিস্তারিত পড়ুন…

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

আপডেট সময় : ১০:০০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬