ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

রোনালদোকে ‘মিস’ না করেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কে অপরাধী, সেটা ব্যানারের দুই প্রান্তে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জ জেসুসের ছবিতেই স্পষ্ট। রোনালদোর ছবিটি একটু বড়। ছবি দুটোর মাঝে বড় করে লেখা ‘ধন্যবাদ, ক্রিস্টিয়ানো রোনালদো।’ পর্তুগাল কোচ জেসুসকে নিয়েও বার্তা আছে। সেটা যে ভালো কিছু না, তা না বললেও চলে।

লিসবনে তিনটি এবং পোর্তোয় এই ব্যানার একটি শোভা পাচ্ছে। পোর্তো শহরেরই মাঠ দ্রাগাও স্টেডিয়ামে যাওয়ার পথে জেসুসের কি তা চোখে পড়েছে? নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর অবশ্য ব্যানারটি চোখে পড়লে জেসুসের পাত্তা দেওয়ার কথা নয়। রোনালদোর জায়গায় খেলা গনসালো রামোস যে গোল করেই যাচ্ছেন!

নেশনস লিগে আগের তিনটি ম্যাচই জেতা পর্তুগাল প্রথমবারের মতো পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল ৭৮ মিনিট পর্যন্ত। পরের মিনিটে ভিতিনিয়ার বক্সে বাড়ানো বল জোয়াও ফেলিক্স সামনে ফেললে আলতো টোকায় জয়সূচক গোলটি করেন রামোস।

রোনালদো ওয়েলস ম্যাচের পর আর খেলেননি। রামোস তাঁর জায়গায় নেমে গোল পেলেন এই তিন ম্যাচেই। পর্তুগালও চার ম্যাচের সবগুলো জিতে উঠল নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে।

তবে ষোলো আনা আনন্দ পায়নি পর্তুগাল। ৮৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পর্তুগালের উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও। প্রথমার্ধে হয়েছে দুটি গোল। পর্তুগালের হয়ে কানসেলো ও নরওয়ের হয়ে আয়ার চোখ ধাঁধানো ভলিতে গোল দুটি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
রোনালদোকে ‘মিস’ না করেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

আপডেট সময় : ০৩:০০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬