ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, আশপাশের অবস্থা আরও নাজুক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুদূষণ হঠাৎ বেড়েছে। আজ সোমবার বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে ঢাকা নগরীর তুলনায় আশপাশে দূষণের মাত্রা বেশি।

প্রতিবছর বর্ষা মৌসুমে দেশে বায়ুর মান অনেকটা উন্নত হয়। শরতেও এর রেশ রয়ে যায়। তবে এবারের মতো শরৎকালে বায়ুদূষণের মান এতটা খারাপ সচরাচর দেখা যায় না।

আজ সকাল আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৮৫। বায়ুর এ মান ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। সূচকে ঢাকার আগে থাকা ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ুর মান ৩০৮।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আজ রাজধানীর আশপাশের এলাকায় বায়ুর মান বেশ খারাপ। আইকিউএয়ারে সূচকে দেখা গেছে, সাভারে বায়ুর মান ২৩৮, টঙ্গীতে ২১৬ ও গাজীপুরে ১৯১।

ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলো হলো ফিটনেসবিহীন গাড়ির ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালু, ঢাকার আশপাশের শত শত ইটভাটার ধোঁয়া। পরিবেশ অধিদপ্তর একের পর এক প্রকল্প নিয়েও দূষণের এসব উৎস বন্ধ করতে পারেনি। তাই দূষণও কমেনি।

এ বছরের শীত মৌসুমে দূষণ পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, আশপাশের অবস্থা আরও নাজুক

আপডেট সময় : ১০:০০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬