ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

জার্মানিকে জিততে না দিয়ে দুইয়ে গ্রিস, শীর্ষে ডাচরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অগসবুর্গে জার্মানি গোল পায়নি। উল্টো ঘরের মাঠে ১-০ গোলের হারে শিকার হতে হয় গ্রিক-ট্র্যাজেডির। ‍থেসালোনিকিতে ফিরতি ম্যাচটা ছিল সেই ক্ষতমোচনের সুযোগ। জার্মানি যে চেষ্টা করেনি, তা নয়। ৭০ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নিয়েও গোল পায়নি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য গ্রিক-ট্র্যাজেডি থেকে এটা কম কী!

গোলশূন্য ড্রয়ের এই ম্যাচে লাভটা হলো গ্রিসের। লিগ এ-র গ্রুপ টু পয়েন্ট তালিকায় জার্মানির ওপরে থেকে শেষ করল এবারের আর্ন্তজাতিক বিরতি। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে ইয়ুর্গেন ক্লপের দল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অপরাজিত থাকা গ্রিস। তলানিতে থাকা সার্বিয়াকে ২-১ গোলে হারানো নেদার‌ল্যান্ডস ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে।

জার্মানির ভাগ্য এখনো তাদের হাতেই আছে। আগামী মাসে আন্তর্জাতিক বিরতিতে সার্বিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলে শেষ আটের টিকিট নিশ্চিত হয়ে যেতে পারে ইয়ুর্গেন ক্লপের দলের। তবে জার্মানির কোচ হিসেবে ক্লপের শুরুটা ভালো হলো না। প্রথম চার ম্যাচে জয় মাত্র একটি।

প্রথমার্ধের খেলা এগিয়ে যাওয়ার সঙ্গে জার্মানির আধিপত্য বেড়েছে। শুরুতে অবশ্য গ্রিসের গিওর্গিস মাসোউরাসের হেড জার্মানির গোলকিপার ইয়োনেস উরবিগ ঠেকাতে না পারলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। জার্মানি অবশ্য ততক্ষণে বল একবার জালে পাঠিয়েছে। ৩২ মিনিটে ক্রস থেকে গোল করেন জোনাথন বারকার্দত। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে দেখা যায় জার্মান মিডফিল্ডার টম বিশচফ হ্যান্ডবল করেছিলেন। গোলটি বাতিল হয়।

ম্যাচ শেষে জার্মানি অধিনায়ক ফ্লোরিয়ান ভির্টৎস বলেন,‘আমরা অনেক চাপ তৈরি করেছি। কিন্তু গোল পাইনি। সব মিলিয়ে আমরা যেভাবে খেলেছি, তাতে সন্তুষ্ট হওয়া যায়। আমরা জিততে চেয়েছিলাম। তবে এখনো সব শেষ হয়ে যায়নি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
জার্মানিকে জিততে না দিয়ে দুইয়ে গ্রিস, শীর্ষে ডাচরা

আপডেট সময় : ০৭:০০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬