ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

ঢাকায় উচ্চশিক্ষার সুযোগ পেল আরমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মদনপুর আলোর পাঠশালা থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা সেন্ট্রাল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে অদম্য মেধা ও কঠোর পরিশ্রমী শিক্ষার্থী আরমান। মদনপুর আলোর পাঠশালায় নিয়মিত পড়াশোনা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে এ বছর এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় আরমান। মেধা ও লক্ষ্যের প্রতি একাগ্রতার জোরেই সে আজ উচ্চশিক্ষার এই নতুন অধ্যায়ে পা রাখার সুযোগ পেয়েছে। ভবিষ্যতে মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করাই তার মূল লক্ষ্য।

আরমানের এই অসাধারণ অর্জনে অভিনন্দন জানিয়ে মদনপুর আলোর পাঠশালার শিক্ষকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক আলী আজগর বলেন, আরমানের এই সাফল্য আমাদের সমগ্র বিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। নিষ্ঠা, সততা ও অধ্যবসায় থাকলে যে যেকোনো প্রতিকূলতা জয় করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব আরমান তা আবারও প্রমাণ করেছে। আমরা তার উজ্জ্বল ও সফল ভবিষ্যৎ কামনা করি।

নিজের অনুভূতি ব্যক্ত করে শিক্ষার্থী আরমান বলে, ‘ আল্লাহর অশেষ কৃপা এবং আমার সম্মানিত শিক্ষক ও পরম শ্রদ্ধেয় মা-বাবার অকৃত্রিম ভালোবাসা ও দিকনির্দেশনায় আমি আজ এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি। মদনপুর আলোর পাঠশালার গঠনমূলক পাঠদান ও অনুশাসনই আমার শিক্ষার মূল ভিত্তি গড়ে দিয়েছে। আমি সবার কাছে দোয়া চাই, যেন উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল করে আমার শিক্ষাপ্রতিষ্ঠান ও মা-বাবার নাম উজ্জ্বল করতে পারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
ঢাকায় উচ্চশিক্ষার সুযোগ পেল আরমান

আপডেট সময় : ০৫:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬