ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশকে ‘সেরা’ মেনেও শিরোপা চান ভারতের কোচ বাসে পাশে একজন বসতেই অচেতন হন রিদয়ন, নয় দিন পর ফেলে যাওয়া হয় মির্জাপুরে খুলনায় ১২ দিনে সাত খুনের পাঁচটির নেপথ্যে মাদক গাজীপুরের আন্দোলনের কারণে আসামি অনুপস্থিত, ট্রাইব্যুনালে কার্যক্রম চলেনি আজ জাপান সফরের চুক্তি ও বিনিয়োগ নিয়ে রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ জমি দখলে নিতে বিধবা নারীর কাঁচা ধান কেটে নিলেন প্রতিপক্ষ প্রশাসনিক দুর্নীতি দমনে খলিফা ওমর (রা.) যে ব্যবস্থা নিয়েছিলেন আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’, দাবি করেন ৫০ লাখ টাকা

মোটরসাইকেলের সিটের নিচে ৩ কেজি গাঁজা, যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা শহরে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৩ কেজি শুকনা গাঁজাসহ মো. হামিদুল হক (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার হামিদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানা মোড় এলাকায় মো. বকুলের পানের দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় হামিদুল হককে আটক করে তার মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়।

পরে তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের পালসার এনএস ১২৫ সিসি মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে হামিদুল গাঁজাগুলো কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চওয়াবাড়ী মৌজার মো. নয়ন মিয়ার কাছ থেকে কম দামে কিনেছেন বলে জানিয়েছেন। পরে অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে এক সহযোগীর সহায়তায় ধাপেরহাট যাচ্ছিলেন বলেও পুলিশকে জানিয়েছেন তিনি।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘এ ঘটনায় গ্রেফতারকৃত হামিদুল হক ও পলাতক নয়ন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে হামিদুল হককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মোটরসাইকেলের সিটের নিচে ৩ কেজি গাঁজা, যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬