ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

মিলাদুন্নবীর ভালোবাসায় কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রংপুরের কারমাইকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর ‘নাতে রাসুল সন্ধ্যা’। ইসলামি নাশিদ, গজল, দেশাত্মবোধক ও বিদ্রোহী সংগীতের সুরে বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মুখর ছিল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর।

কারমাইকেল রিসালাহ সার্কেল, রংপুরের আয়োজনে এবং কারমাইকেল কলেজ শাখার উচ্চারণ শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এ আয়োজন করা হয়। মাগরিবের নামাজের পর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

এরপর একে একে শিল্পীদের কণ্ঠে নাশিদ, গজল ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো শহীদ মিনার চত্বর। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, উচ্চারণ শিল্পীগোষ্ঠীর সদস্য এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাতে রাসুল সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় শিল্পী শাহারিয়ার রহমান সাব্বির। তাঁর সঙ্গে অন্যান্য শিল্পীরা ‘দে দে পাল তোল দে’, ‘ইয়া রাসুল আল্লাহ’, ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ’, ‘কারার ঐ লৌহ-কপাট’, ‘ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও দামী’ এবং ‘আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর’সহ বিভিন্ন নাশিদ ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। শিল্পীদের সুর ও কণ্ঠে মুগ্ধ হয়ে দীর্ঘ সময় অনুষ্ঠান উপভোগ করেন দর্শক-শ্রোতারা।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এমন সুস্থধারার ইসলামি ও সাংস্কৃতিক আয়োজন কলেজের পরিবেশে ভিন্নমাত্রা যোগ করেছে। নাশিদের সুর যেমন হৃদয়ে প্রশান্তি এনে দিয়েছে, তেমনি বিদ্রোহী ও দেশাত্মবোধক সংগীত শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হারুন অর রশিদ বলেন, ‘এর আগে কলেজে কাওয়ালি সন্ধ্যা হয়েছে। এবার দ্বিতীয়বারের মতো এ ধরনের সুন্দর ও সুস্থধারার ইসলামি নাশিদ সন্ধ্যা হলো। এমন আয়োজন হৃদয়ে গভীর প্রশান্তি এনে দেয়। একই সঙ্গে বিদ্রোহী সংগীত আমাদের বিপ্লবী মনকে আরও উজ্জীবিত করে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মুক্ত জ্ঞানচর্চা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি করে। ভবিষ্যতে এমন আয়োজন আরও করা উচিত।’

অন্যান্য শিক্ষার্থীরা বলেন, ‘ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কলেজে যে সম্প্রীতি, ঐক্য ও ভালোবাসার পরিবেশ তৈরি হয়েছে, তা সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ চর্চার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

আয়োজকরা জানান, ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চর্চা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

রাত সাড়ে ১০টার দিকে উচ্চারণ শিল্পীগোষ্ঠীর পরিচালক সুলতানুর রিফাত উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ‘নাতে রাসুল সন্ধ্যা’র সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মিলাদুন্নবীর ভালোবাসায় কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’

আপডেট সময় : ০৯:১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬