গাইবান্ধায় ৫১ বোতল বিলাতী মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:২৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সদর উপজেলায় ৫১ বোতল বিলাতী মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি হাটের বটতলা এলাকা থেকে ওইসব মদ ও ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোহাট এলাকার মৃত গোলাম মওলার ছেলে আবুল কালাম (৪৫) ও একই উপজেলার খোলাহাটী ইউনিয়নের দক্ষিণ আনালেরতাড়ী এলাকার সাইদুর রহমানের ছেলে সবুজ মিয়া (২৮)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে কামারজানির হাটের বটতলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় আবুল কালামের নিজ দখলীয় মুরগীর দোকান ঘরের ভিতর মাটিতে পোতানো অবস্থায় ভারতীয় আলকোহলযুক্ত বিভিন্ন ব্রান্ডের ৫১ বোতল ভারতীয় মদ এবং বেড়ায় ঝুলানো অবস্থায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ভারতীয় ৫১ বোতল মদের ওজন ১৭ লিটার ৮৭৫ মিলি। এসব মদ ও ইয়বার বাজার মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা। গ্রেপ্তারদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

















