ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

পিরোজপুরে উন্নয়নকাজ পরিদর্শনে জেলা প্রশাসক

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর শহরের চলমান বিভিন্ন উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় তিনি নির্মাণকাজের গুণগত মান, অগ্রগতি ও নির্ধারিত নকশা-প্রাক্কলন অনুযায়ী কাজ বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক বিশ্বব্যাংকের অর্থায়নে ও পিরোজপুর পৌরসভার বাস্তবায়নাধীন শহরের পালপাড়া সড়কের রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট স্থাপনকাজ পরিদর্শন করেন। তিনি কাজের অগ্রগতি ঘুরে দেখার পাশাপাশি নির্মাণসামগ্রীর মান ও প্রকল্পের নির্ধারিত নকশা ও প্রাক্কলন যাচাই করেন।

এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ড্রেন নির্মাণে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত এবং নির্মাণকাজ চলাকালে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে জেলা প্রশাসক শহরের সিগনেচার রোডের বর্ধিতাংশের ৩০০ মিটার এলাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নির্মাণাধীন আরসিসি সড়ক, ড্রেন ও ফুটপাতের কাজ শুরুর বিষয়টি তদারকি করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “পরিকল্পিত ও টেকসই সড়ক অবকাঠামো নির্মাণের মাধ্যমে শহরের যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে। উন্নত সড়ক, কার্যকর পানি নিষ্কাশন, পর্যাপ্ত ফুটপাত ও আধুনিক সড়কবাতি একটি জনবান্ধব শহরের গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।”

এ সময় পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহামুদুর রহমান মামুন, নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে উন্নয়নকাজ পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় : ০৮:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬