ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

পিরোজপুরে ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি নিয়ে সভা

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান, দুর্যোগ প্রতিক্রিয়াশীল সামাজিক সুরক্ষা ও জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ সভাটি বাস্তবায়ন করে।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার, জেলা সমাজসেবা উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইব্রাহিম খলিল এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।

এ ছাড়া জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, দাতা সংস্থার প্রতিনিধি, WFP খুলনা ফিল্ড অফিসের প্রধান আল মামুন আজাদ এবং ‘সুশীলন’-এর প্রকল্প সমন্বয়কারী মো. ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপকূলীয় ও দুর্যোগপ্রবণ পিরোজপুরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর আগাম প্রস্তুতি, জলবায়ু ঝুঁকি বীমা এবং দুর্যোগকালীন সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, উপকূলীয় জেলা পিরোজপুরে দুর্যোগের ঝুঁকি কমাতে পূর্বাভাসভিত্তিক আগাম পদক্ষেপ অত্যন্ত কার্যকর। সম্ভাব্য দুর্যোগের আগেই জেলার সব সাইক্লোন সেন্টার মেরামত ও প্রস্তুত রাখা, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে ক্ষয়ক্ষতির আগেই নিরাপদ আশ্রয়ে স্থানান্তর এবং সাইক্লোন সেন্টার পরিচালনা কমিটির দায়িত্ব ও তথ্য হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভা শেষে দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি নিয়ে সভা

আপডেট সময় : ০৭:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬