ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরগঞ্জে শতাধিক মানুষের ফ্রি হোমিও চিকিৎসা, মিলল ওষুধও

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশন। সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেয়েছেন শতাধিক নারী-পুরুষ।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার হাতিয়া চৌরাস্তা মোড়ে ডা. মো. সাদেকুল ইসলামের চেম্বার ‘আশা হোমিও হল’-এ এ ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় করেন। চিকিৎসকদের পরামর্শ ও রোগ নির্ণয়ের পর প্রয়োজন অনুযায়ী প্রত্যেককে বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের স্বাস্থ্যসচেতনতা ও বিভিন্ন রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসা কার্যক্রমে অংশ নেন সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এস. এম. মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক ও মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. মো. আতাউর রহমান মুকুল, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. বিনোদ বিহারী দাস, ডা. মো. আফছার আলী তোতা, প্র্যাক. ডা. মো. সাদেকুল ইসলাম, ডা. মো. সুরুজ্জামান রাঙ্গা, ডা. মনিন্দ্র চন্দ্র সরকার, ডা. মো. খালেকুজ্জামান সরকার, ডা. তহমিনা আকতার, ডা. আঃ কুদ্দুস সরকার, ডা. মো. সবুজ মিয়া, প্র্যাক. দেবেন্দ্রনাথ সরকার ও প্র্যাক. মো. আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

চিকিৎসকরা বলেন, ‘মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন ক্যাম্পে আসা রোগীরা। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রত্যন্ত এলাকার অনেক নিম্নআয়ের মানুষ অর্থের অভাবে সময়মতো চিকিৎসা নিতে পারেন না। তাই এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান মুকুল।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে সংগঠনের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে শতাধিক মানুষের ফ্রি হোমিও চিকিৎসা, মিলল ওষুধও

আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬