সুন্দরগঞ্জে এনসিপির কাপাসিয়া ইউনিয়ন কমিটি গঠনে কর্মীসভা
- আপডেট সময় : ০৯:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কাপাসিয়া ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাপাসিয়া ইউনিয়নের রাজার চরে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় কর্মীরা অংশ নেন।
কর্মীসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. আল-শাহাদৎ জামান জিকো, সদস্য সচিব মো. আশানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, জুলাই অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বেলাল হোসেন বিপুল, যুগ্ম সদস্য সচিব মো. সুজন মিয়া, উপজেলা এনসিপির সদস্য মো. সাজু মিয়া, জহরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করাই এনসিপির অন্যতম লক্ষ্য। কাপাসিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে তাদের কথা ও প্রত্যাশা রাজনৈতিক কর্মসূচিতে তুলে ধরতে হবে।
তারা বলেন, তরুণদের নেতৃত্বে জবাবদিহিমূলক ও জনবান্ধব রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মীসভায় কাপাসিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

















