ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় ডাম্প ট্রাকের চালক নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার S&B ভাটার সামনে, নুর পাম্পের প্রায় ৫০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ চাকার বালুবাহী একটি ডাম্প ট্রাক রায়গঞ্জের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দেয়। এ সময় ডাম্প ট্রাকের চালক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় ডাম্প ট্রাকের চালক ঘুমিয়ে ছিলেন এবং হেলপার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত

আপডেট সময় : ০৯:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬