ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লামিনে ইয়ামালের নাম কেন ‘লামিনে ইয়ামাল’ সর্বকালের সবচেয়ে বেশি আয় করা ১০ সিনেমা, সাফল্যের নেপথ্যে কী প্রথম আলোতে হামলা: সাড়ে ১০ মাসেও তদন্ত এগোয়নি, গ্রেপ্তার সবাই জামিনে মুক্ত বাসে রং করলেই রুট রেশনালাইজেশন হবে না আমির, আসিফ, বাট: তিন পাকিস্তানি ক্রিকেটারের পতন ও এক কলঙ্কিত অধ্যায়ের ১৫ বছর যেখানে সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা কেনা যায়, বছরে বিক্রি ১ লাখ জোড়া প্লাম গাউনে মুগ্ধতা ছড়ালেন টালিউড ফ্যাশনিস্তা ঐন্দ্রিলা সেন রাজনীতি আটকে গেছে ডানপন্থী ফাঁদে, বাম ও লিবারেলরা কী করবে জাতিসংঘের মহাসচিব পদে একজন নারীর প্রার্থিতা এবং একটি পুরোনো পরীক্ষা ধনকুবেরা কিনছেন দ্বীপ, বানাচ্ছেন বাংকার, কিসের আশঙ্কা

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় পিরোজপুর পৌরসভার সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এবং সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাদিম শেখসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী দিনে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ সময় তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি যেকোনো রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৭:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬