
যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় পিরোজপুর পৌরসভার সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এবং সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাদিম শেখসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী দিনে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ সময় তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি যেকোনো রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.