ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে একরামুল হক গ্রীন ফাউন্ডেশন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ অধ্যাপক মো. মাজেদুর রহমান।

সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মুহাঃ একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু ও সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু।

এসময় আরও বক্তব্য দেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম সাইফুল ইসলাম মণ্ডল শাহজাহান, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের আলম, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর হোসেন, অভিভাবক মো. আবদুর রউফ মিয়া, কৃতি শিক্ষার্থী মোছাঃ সাদিয়া তাবাসসুম লগ্ম, ঈসা আহমাদ আতিক প্রমুখ।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পরে সুন্দরগঞ্জ উপজেলার চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট সময় : ০৬:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬