ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা সদর উপজেলায় যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশায় মাদক বহনের সময় দেড় কেজি গাঁজাসহ মো. ফরিদ হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ফরিদ হোসেন বরগুনা জেলার বেতাগী উপজেলার বুড়া মজুমদার (গানাবাড়ী) এলাকার মৃত হাছেন আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় দাড়িয়াপুর-গাইবান্ধা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে যাত্রীবেশে থাকা ফরিদ হোসেনের কোলের ওপর থাকা নেভি-নীল রঙের ট্রাভেল ব্যাগ থেকে সাদা পলিথিন ও স্কচটেপে মোড়ানো ১ দশমিক ৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. এনামুল হক বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬