ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

চুনতি চেকপোস্টে ১৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চুনতি জাঙ্গালিয়া রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্টে এ অভিযান চালানো হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই গোবিন্দ চন্দ্র দাসসহ পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল।

পুলিশ জানায়, ঢাকা মেট্রো-গ-৩১-৪৮৬৩ নম্বরের একটি প্রাইভেটকার তল্লাশি করার সময় গাড়ির পেছনের সিটের নিচে এবং বডির বিভিন্ন অংশে বিশেষ কৌশলে তৈরি গোপন স্থানে লুকিয়ে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়। পরে গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলার পলাশ মাহমুদ (৩৬), গাজীপুর জেলার মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) এবং নেত্রকোনা জেলার নুসরাত জাহান ইভা (১৯)।

এসআই গোবিন্দ চন্দ্র দাস জানান, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহজনক প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির গোপন স্থান থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

লোহাগাড়া থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ইয়াবা চালানের সঙ্গে জড়িত মূলহোতা, অর্থদাতা ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের এ অভিযানে বড় একটি মাদক চালান জব্দ হওয়ায় স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চুনতি চেকপোস্টে ১৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

আপডেট সময় : ০৫:৩৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬