ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

পাটগ্রামে মসজিদে বহিরাগতদের এনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী বেলতলী পাকা জামে মসজিদে বহিরাগতদের এনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় মুসল্লিরা।

শনিবার (১৮ জুলাই) মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ পরিচালনা কমিটির নেতারা।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩ জুলাই জুমার নামাজের খুতবা ও পূর্ববর্তী আলোচনায় তৎকালীন ইমাম মাওলানা মো. শাহিনুর রহমান সিদ্দিকী কুরুচিপূর্ণ, অশালীন ও উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। তাঁর এমন বক্তব্যে উপস্থিত মুসল্লিদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে মসজিদের পবিত্রতা ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পরিচালনা কমিটি ইমামের সঙ্গে বৈঠক করে। এ সময় তাঁর যাবতীয় পাওনা পরিশোধ করে পরবর্তী সময়ে ইমামতির দায়িত্ব থেকে বিরত থাকার জন্য মৌখিকভাবে অনুরোধ জানানো হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, পরিচালনা কমিটির সিদ্ধান্ত মেনে না নিয়ে গত ১৭ জুলাই জুমার নামাজের আগে মাওলানা শাহিনুর রহমান সিদ্দিকী বিভিন্ন এলাকা থেকে আসা রাজনৈতিক কর্মী-সমর্থক, ছাত্র সংগঠনের সদস্য এবং কয়েকজন গণমাধ্যমকর্মীকে সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করেন।

তাদের উপস্থিতিতে মসজিদের ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং সাধারণ মুসল্লিদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে বলে দাবি করেন বক্তারা। এতে ধর্মীয় পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয় বলে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সাবেক ইমামের কথিত উসকানিমূলক আচরণ এবং বহিরাগতদের মাধ্যমে মসজিদে অস্থিরতা সৃষ্টির চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বক্তারা বলেন, ধবলসতী এলাকার জনগণ ও মুসল্লিরা দীর্ঘদিন ধরে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে বসবাস করে আসছেন। কোনো মহলের উসকানিতে এ শান্ত পরিবেশ যাতে বিনষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে ধবলসতী পাকা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. বাবু, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পাটগ্রামে মসজিদে বহিরাগতদের এনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১১:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬