ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প

বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১১ বছর বয়সী এক বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হেলাল উদ্দিন উপজেলার একই গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির বাড়িতে পরিবারের সদস্যরা না থাকার সুযোগে প্রতিবেশী হেলাল উদ্দিন তাকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে প্রতিবেশী সাজু মিয়ার জনশূন্য বাড়িতে নিয়ে যান। পরে বাড়ির টিউবওয়েলের পাশের বাথরুমে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় শিমি বেগম (২৮) নামে এক নারী ওই বাড়ির টিউবওয়েলে পানি আনতে গিয়ে ঘটনাটি দেখতে পান। তিনি চিৎকার করলে ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, প্রতিবেশী হওয়ায় হেলাল উদ্দিন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। সেই পরিচয়ের সুযোগ নিয়েই তিনি এ জঘন্য ঘটনা ঘটিয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬