ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পে ককটেল বিস্ফোরণ পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কীসের আশঙ্কা শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল পাখিদের নিরাপদ আবাস গড়তে রাজশাহী বন্ধুসভার উদ্যোগ

সীমান্তে বিশেষ বেষ্টনীতে গাঁজা চাষ, অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সীমান্তঘেঁষা একটি সুপারি বাগানে গোপনে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। গাছগুলো তাপ ও বৃষ্টি থেকে সুরক্ষার জন্য বিশেষ বেষ্টনীর মধ্যে পরিচর্যা করা হচ্ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সুপারি বাগান থেকে ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছগুলোর চারপাশে তাপপ্রতিরোধী তারজালির বেষ্টনী তৈরি করা হয়েছিল, যাতে অতিরিক্ত বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার প্রভাব থেকে সেগুলো রক্ষা করা যায়।

পুলিশের দাবি, ওই বাগানে গাঁজা চাষের সঙ্গে জড়িত দক্ষিণ বাঁশজানি গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন (৫০) ও তাঁর ছেলে রুবেল হোসেন (২৫)। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা সীমান্তের কাঁটাতারের নিচের ড্রেনেজ পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যান।

অভিযানে উদ্ধার করা গাঁজা গাছের পাশাপাশি চাষাবাদে ব্যবহৃত বিশেষ বেষ্টনীও জব্দ করা হয়েছে। এসব আলামত থানায় নেওয়া হয়েছে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্ত এলাকায় কিছু মাদক কারবারি ভারতীয় গাঁজার ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে গাঁজা চাষের চেষ্টা করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালানের পাশাপাশি স্থানীয়ভাবে গাঁজা চাষের অভিযোগ সামনে আসায় বিষয়টি নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সীমান্তে বিশেষ বেষ্টনীতে গাঁজা চাষ, অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬