ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পে ককটেল বিস্ফোরণ পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের

দুমকিতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ ডাকঘর কর্মচারী ইউনিয়ন, ডাকঘর কর্মচারী সমিতি ও কর্মচারী ঐক্য পরিষদ সম্মিলিত ভাবে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১ আন্দোলন কারী  কর্মচারীরা  উপজেলার প্রধান ডাকঘরের সামনে তাদের দাবি আদায়ের লক্ষ্যে এক মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে অংশগ্রহণ কারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, আঙ্গারিয়া ডাকঘরের  ইলিয়াছ হোসেন, জলিশা ডাকঘরের আরিফা সুলতানা, চরবয়ড়া ডাক ঘরের ফারজানা আক্তার, পাঙ্গাশিয়া ডাকঘরের জাফর হোসেন, চড়বয়ড়া ডাকঘরের নুরুল ইসলাম, শ্রীরামপুর ডাকঘরের রফিকুল ইসলাম টিটু, জলিশা ডাকঘরের আরিফা সুলতানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চাকুরী জাতীয়করণ ও তিনগুন ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছি। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কাজ করে এখন আমরাই বৈষম্যের শিকার হচ্ছি। দেশের ১৬ হাজার কর্মকর্তা, কর্মচারী বিভাগীয় ভাবে যে কাজ করেন আমরা ২৩ হাজার ২১ জন কর্মচারীও অবিভাগীয় ভাবে এক‌ই কাজ করি। অথচ তাদের বেতন ৩০-৪০হাজার টাকা। সেখানে আমরা সম্মানি বাবদ পাচ্ছি মাত্র ৪হাজার৪শত ৬০টাকা। এত কম টাকা দিয়ে আমাদের ছেলেমেয়ে ও সংসারের ভরন পোষন খুব কষ্টকর।

বক্তাগন বিভাগীয় সুযোগ সুবিধা প্রদানসহ জাতীয় করনের জন্য সরকারের কাছে দাবি জানান।উল্লেখ্য  দুমকি উপজেলা ডাকঘর কর্মচারীগন গত ৬জুলাই থেকে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের ঘোষণা দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দুমকিতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট

আপডেট সময় : ০৭:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬