ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ এবং সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।

দিবসের কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সুন্দরগঞ্জ ইউসিসিএ লিমিটেডের সভাপতি আবু সাঈফ ইফতেখার হোসেন পপেল, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা আমার বাংলাদেশ (এবি) পার্টির আহ্বায়ক মো. তাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম সাইফুল ইসলাম মণ্ডল শাহজাহান, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক এ. মান্নান আকন্দ এবং সুফলভোগী নাজমা বেগম।

স্বাগত বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির আওতাভুক্ত বিভিন্ন সমিতির সদস্য, সুফলভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

আপডেট সময় : ০৭:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬