ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কীসের আশঙ্কা শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল পাখিদের নিরাপদ আবাস গড়তে রাজশাহী বন্ধুসভার উদ্যোগ দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা ‘আদর্শিক’ আইসিইউতে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ পক্ষ ছাড়ায় কর্মীকে খুনের অভিযোগ, চট্টগ্রামের সেই যুবদল নেতা গ্রেপ্তার ‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’ টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায়

জলঢাকায় সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর জলঢাকায় সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী সুমন মিয়া দৈনিক বাংলার জনতা পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, গত ৩ জুলাই রাতে জলঢাকা থানা এলাকায় একটি সংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে মোশারফ হোসেন নামের এক ব্যক্তি তাকে বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে সুমন মিয়াকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এর একদিন পর, ৪ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জলঢাকা ট্রাফিক মোড় এলাকায় চা-নাস্তা শেষে বাড়ি ফেরার পথে সুমন মিয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় মোশারফ হোসেন ও তার সহযোগীরা জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।

সুমন মিয়ার দাবি, হামলাকারীরা তাকে মারধর করার পাশাপাশি গলায় চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে। একপর্যায়ে তার পকেটে থাকা ২ হাজার ৫৫০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার আগে তাকে প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে পরামর্শ করে জলঢাকা থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী।

সুমন মিয়া বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছি। পরিকল্পিতভাবে আমার ওপর আক্রমণ চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে জনসমাগমপূর্ণ এলাকা এবং থানার অদূরে এমন ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জলঢাকায় সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ০২:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬