ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কীসের আশঙ্কা শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল পাখিদের নিরাপদ আবাস গড়তে রাজশাহী বন্ধুসভার উদ্যোগ দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা ‘আদর্শিক’ আইসিইউতে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ পক্ষ ছাড়ায় কর্মীকে খুনের অভিযোগ, চট্টগ্রামের সেই যুবদল নেতা গ্রেপ্তার ‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’ টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায়

সুন্দরগঞ্জে দেশীয় সাংস্কৃতিক সংসদের কমিটি গঠন, মিজান সভাপতি-এরশাদ সম্পাদক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুস্থ ও আদর্শিক সংস্কৃতির বিকাশ এবং সাহিত্য-সংস্কৃতিচর্চাকে আরও গতিশীল করার লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার দেশীয় সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মু. মিজানুর রহমান সরকারকে সভাপতি ও এরশাদুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় পৌরশহরের সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের গাইবান্ধা জেলা সভাপতি কবি ও সাহিত্যিক মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর।

তত্ত্বাবধায়ক মুহা. একরামুল হকের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টা মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু।

মু. মিজানুর রহমান সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা শাখার তত্ত্বাবধায়ক মো. ইব্রাহিম আলী সরকার, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, প্রভাষক মো. আবু সোহেল মোল্লা, প্রভাষক মো. আবু বক্কর সিদ্দিক, মো. আমজাদ হোসেন, এরশাদুল আলম, হাবিবুল্লাহ্ সরকার।

ঘোষিত কমিটির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমানকে। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু। উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. সামিউল ইসলাম, মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, মো. নজরুল ইসলাম ও মো. জাহিদুল ইসলাম জাহিদ। তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মুহা. একরামুল হক, অধ্যাপক মো. বদরুল আমিন ও মো. ইব্রাহিম আলী সরকার।

কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আমজাদ হোসেন, প্রভাষক মো. আবু সোহেল মোল্লা ও প্রভাষক মো. আবু বক্কর সিদ্দিক। সাহিত্য সম্পাদক হয়েছেন হাবিবুল্লাহ্ সরকার, সংগীত সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, নাট্য সম্পাদক মো. আল মামুন, সহ-নাট্য সম্পাদক মো. আনিসুর রহমান আগুন, ছাত্রকল্যাণ সম্পাদক মো. আহসান হাবিব আতিক এবং আবৃত্তি সম্পাদক হয়েছেন কবি মো. সাইফুল আকন্দ। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম ও মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর বলেন, ‘সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সৃজনশীল সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

বক্তারা বলেন, দেশীয় সংস্কৃতি, সাহিত্যচর্চা ও সামাজিক মূল্যবোধের বিকাশে দেশীয় সাংস্কৃতিক সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন কমিটির নেতৃত্বে সুন্দরগঞ্জে সাহিত্য, আবৃত্তি, নাট্যচর্চা, সংগীত এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সুন্দরগঞ্জে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রত্যয় জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে দেশীয় সাংস্কৃতিক সংসদের কমিটি গঠন, মিজান সভাপতি-এরশাদ সম্পাদক

আপডেট সময় : ০৪:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬