ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পে ককটেল বিস্ফোরণ পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কীসের আশঙ্কা শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল পাখিদের নিরাপদ আবাস গড়তে রাজশাহী বন্ধুসভার উদ্যোগ

পিরোজপুরে সাংবাদিকদের সাথে সংরক্ষিত আসনের এমপি জেসমিন সুলতানার মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসনের (৩৪৯) সংসদ সদস্য জেসমিন সুলতানা। শুক্রবার (৩ জুলাই) রাত ৯:৩০ মিনিটে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

‎পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও প্রেসক্লাবের আজীবন সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক সারিতে বসে সংসদ সদস্য জেসমিন সুলতানা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

‎মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ।

‎এ সময় পিরোজপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হকসহ পিরোজপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, পিরোজপুর সাংবাদিক ফোরাম এর নেতৃবৃন্দ, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ পিরোজপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য জেসমিন সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

‎সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে সংসদ সদস্য জেসমিন সুলতানা বলেন, “পিরোজপুরের সার্বিক উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এলাকার মানুষের অধিকার আদায়ে এবং উন্নয়নের লক্ষ্যে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব।”

‎মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ পিরোজপুরের স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা সংসদ সদস্যের সামনে তুলে ধরেন এবং জেলার উন্নয়নে তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। সংসদ সদস্যও পিরোজপুরের সামগ্রিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে সাংবাদিকদের সাথে সংরক্ষিত আসনের এমপি জেসমিন সুলতানার মতবিনিময়

আপডেট সময় : ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬