ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পে ককটেল বিস্ফোরণ পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কীসের আশঙ্কা শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল পাখিদের নিরাপদ আবাস গড়তে রাজশাহী বন্ধুসভার উদ্যোগ

গাইবান্ধার জমি বিরোধে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঠাকুরগাঁও থেকে গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. হাসানুর জামান সুমনকে (৪০) ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

শনিবার (৪ জুলাই) র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৬ জুন বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বড় মহানন্দপুর গ্রামে ভোগদখলীয় জমিতে রোপণ করা গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হাসানুর জামান সুমনের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সোহরাব সরকার, তার ভাই আলামিন এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

হামলায় সোহরাব সরকার গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভাই আলামিন ও স্থানীয় বাসিন্দা জাকির হোসেনও হামলার শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় আহতদের স্বজন মোছা. সুমা গত ৭ জুন গাইবান্ধা সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। মামলায় মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়।

র‌্যাব আরও জানায়, মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামিসহ অন্য আসামিরা আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প ও সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার কচুবাড়ী গ্রামে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি হাসানুর জামান সুমনকে গ্রেফতার করে।

র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধার জমি বিরোধে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঠাকুরগাঁও থেকে গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬