ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার পলাশবাড়িতে নির্মিত রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা রমজান আলী, সহ-সভাপতি মুফতি জাফর উল্লাহ, সহ-সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তারেক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ওমর ফারুক প্রমুখ। এতে হেফাজতে ইসলামের নেতা ও কর্মী, আলেম-উলামা এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও ঘটনাপ্রবাহে আমরা উদ্বিগ্ন। দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য অগ্রহণযোগ্য। তাঁরা জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সামাজিক সম্প্রীতি রক্ষায় পলাশবাড়ির খোলা জায়গায় নির্মিত রাম মূর্তি অপসারণ, প্রকল্পের অর্থায়ন ও অনুমোদনের বিষয়ে তদন্ত, অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

সমাবেশ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে পলাশবাড়িতে নির্মিত রাম মূর্তি অপসারণ, অভিযুক্তদের আইনের আওতায় আনা, প্রকল্পের অর্থায়ন ও সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত, গাইবান্ধা ও রংপুর বিভাগে শান্তি ও শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা

আপডেট সময় : ০৭:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬