ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’ টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায় ৫৫ বছরেও কনসার্টের জন্য স্থায়ী ভেন্যু নেই, এটা লজ্জার: হামিন আহমেদ এইচএসসিতে এমন ফল বিপর্যয় কেন অশনিসংকেত সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল অগ্নিকাণ্ডে পুঁজি হারানো ব্যবসায়ীর পাশে রব্বানী, দিলেন ২ লাখ টাকা একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা

মাছবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেলের দুই আরোহী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্ধুদের সঙ্গে দুটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন চার যুবক। গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ইউটার্ন এলাকায় মাছবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই যুবক।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার জৈনা বাজারের দক্ষিণ পাশে ইউটার্ন সংলগ্ন শিশুতোষ বিদ্যা ঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শরীয়তপুর জেলার বাসিন্দা সোলাইমান, তিনি হাসান সিকদারের ছেলে এবং একই জেলার কাওছার।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের বন্ধু সাজ্জাত হোসেন জানান, তারা চারজন দুটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। তিনি বলেন, “আমরা একটি মোটরসাইকেলে সামনে ছিলাম, আর সোলাইমান ও কাওছার আরেকটি মোটরসাইকেলে আমাদের পেছনে ছিলেন। জৈনা বাজারের ইউটার্ন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পেছনে তাকিয়ে দেখি তাদের মোটরসাইকেলটি মাছবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে। মোটরসাইকেলটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলেই সোলাইমান ও কাওছারের মৃত্যু হয়।”

স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ইউটার্ন এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। বিশেষ করে গভীর রাতে দ্রুতগতির যানবাহন চলাচল এবং ইউটার্ন ব্যবস্থাপনায় অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত মাছবাহী ড্রাম ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত মাছবাহী ড্রাম ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মাছবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেলের দুই আরোহী

আপডেট সময় : ০১:২৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬