ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’ টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায় ৫৫ বছরেও কনসার্টের জন্য স্থায়ী ভেন্যু নেই, এটা লজ্জার: হামিন আহমেদ এইচএসসিতে এমন ফল বিপর্যয় কেন অশনিসংকেত সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল অগ্নিকাণ্ডে পুঁজি হারানো ব্যবসায়ীর পাশে রব্বানী, দিলেন ২ লাখ টাকা একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা

মৃত গরু বহনকালে কসাই গ্রেফতার, আদালতে সোপর্দ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারি চালিত ভ্যানে করে মৃত গরু বহন করার সময় স্থানীয় লোকজন মো. জসিম উদ্দিন (৩৫) নামে এক কসাইকে আটক করে। পরে তাকে সুন্দরগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এই ঘটনায় তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিরা বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের মো. আবদুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারি চালিত ভ্যানযোগে একটি মৃত গরু নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন ভ্যানটি থামিয়ে তল্লাশি চালায়। সে সময় তারা মৃত গরুটি দেখে জসিম উদ্দিনকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, গরুটি জবাই করে বিক্রির জন্য শোভাগঞ্জ বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘মৃত গরু নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে থানায় নিয়ে আসে। কী কারণে ও উদ্দেশ্যে মৃত গরুটি নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করা হচ্ছে। যেহেতু এই ঘটনায় কেউ মামলা করেনি, তাই গ্রেফতারকৃত ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মৃত গরু বহনকালে কসাই গ্রেফতার, আদালতে সোপর্দ

আপডেট সময় : ০৪:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬