ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’ টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায় ৫৫ বছরেও কনসার্টের জন্য স্থায়ী ভেন্যু নেই, এটা লজ্জার: হামিন আহমেদ এইচএসসিতে এমন ফল বিপর্যয় কেন অশনিসংকেত সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল অগ্নিকাণ্ডে পুঁজি হারানো ব্যবসায়ীর পাশে রব্বানী, দিলেন ২ লাখ টাকা একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা

ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ করলেন এমপি মাজেদুর রহমান

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে নদীভাঙন, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় ও অন্যান্য দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮৬টি দরিদ্র, অসহায় ও দুর্দশাগ্রস্ত পরিবারের মধ্যে ৮ লক্ষ টাকার আর্থিক সহায়তা চেক বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) দিনব্যাপী উপজেলার শান্তিরাম ও রামজীবন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের হাতে সহায়তার চেকগুলো তুলে দেন।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে নদীভাঙন, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার রামজীবন, ধোপাডাঙ্গা, শান্তিরাম, হরিপুর, কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নের ১৮৬টি পরিবারের মধ্যে মোট ৮ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

চেক বিতরণকালে সংসদ সদস্য অধ্যাপক মো. মজেদুর রহমান বলেন, ‘সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা লাঘব করবে। কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের মানবিক সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে ঘুরে দাঁড়াতে সরকার নিরন্তর সহায়তা করে চলেছে। এর পাশাপাশি, মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের সক্ষম মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসা উচিত।’

এদিকে, একই কর্মসূচির আওতায় ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত উপজেলার দহবন্দ ইউনিয়নের ২৬১টি পরিবার এবং শান্তিরাম ইউনিয়নের ১৬৩টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে সরকারি জিআর চাল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা সরকার, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সরকার হাসেমুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, জামায়াতে ইসলামীর নেতা ও কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ করলেন এমপি মাজেদুর রহমান

আপডেট সময় : ০৩:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬