ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল অগ্নিকাণ্ডে পুঁজি হারানো ব্যবসায়ীর পাশে রব্বানী, দিলেন ২ লাখ টাকা একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা ১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকা খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২ সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা

সুন্দরগঞ্জে এমপির ঐচ্ছিক তহবিলের ১ লাখ সাড়ে ৮৩ হাজার টাকা বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি অধ্যাপক মোঃ মাজেদুর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলার ১১৬ জন অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে এ টাকা বিতরণ করা হয়।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ঐচ্ছিক তহবিলের এ অর্থ বিতরণ করা হয়।

উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন প্রধান অতিথি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মোঃ মাজেদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ শহিদুল ইসলাম সরকার মঞ্জু, এমপির ব্যক্তিগত সহকারী সরকার হাশেমুজ্জামান, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি এস এম সাজ্জাদ হোসেন আমুশ, দহবন্দ ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ওসমান গনি, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংসদ সদস্য অধ্যাপক মোঃ মজেদুর রহমান বলেন, ‘উন্নয়নের সুফল তখনই অর্থবহ হবে, যখন সমাজের অসহায়, দুর্দশাগ্রস্ত ও অসুস্থ মানুষেরাও এর অংশীদার হবেন। মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করছি যে, আমার নির্বাচনী এলাকার কোনো ব্যক্তি যেন দারিদ্র্যের শিকার না হন। সমাজের যোগ্য ব্যক্তিরাও যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবেই একটি মানবিক, সহানুভূতিশীল ও কল্যাণমুখী সমাজ গড়া সম্ভব হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে এমপির ঐচ্ছিক তহবিলের ১ লাখ সাড়ে ৮৩ হাজার টাকা বিতরণ

আপডেট সময় : ০২:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬