ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল অগ্নিকাণ্ডে পুঁজি হারানো ব্যবসায়ীর পাশে রব্বানী, দিলেন ২ লাখ টাকা একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা ১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকা খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২ সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা

গাইবান্ধার কলেজ ছাত্র হত্যা মামলার আসামি বাবা-ছেলে গাজীপুর থেকে গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২২:০১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র ফাহমিদ রুমন (১৯) হত্যা মামলার আসামি বাবা-ছেলেকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১ জুলাই) বিকেল ৩টার দিকে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পায়রাপুর গ্রামের এএইচএম রেজাউল করিম সানা (৫৫) ও তার ছেলে মো. নাসিরুল আহসান আকিব (৩৫)।

র‍্যাব জানায়, সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর এলাকায় একটি বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ৭ জুন রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হলে গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফাহমিদ রুমন তার বড় ভাই ফারদিন রুহিতকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হামলায় তার বড় ভাই ফারদিন রুহিতও গুরুতর আহত হন।

নিহত রুমনের মা গত ৯ জুন বাদী হিসেবে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মূল অভিযুক্তরা আত্মগোপন করে আছেন। মামলার গুরুত্ব বিবেচনা করে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র‍্যাব-১ গাজীপুর ক্যাম্পের যৌথ অভিযানকারী দল গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ জুন) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাহেরারছলা এলাকার সোয়াইব মার্কেটের সামনে থেকে এক অভিযানে এএইচএম রেজাউল করিম সানা গ্রেফতার করে র‍্যাব। পরে একই রাতে শ্রীপুরের মাওনা বাজার রোডের খোদাবক্স সুপার মার্কেট এলাকা থেকে তার ছেলে ও মামলার দ্বিতীয় অভিযুক্ত নাসিরুল আহসান আকিব গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘গ্রেফতারকৃত দুই অভিযুক্তকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই মামলার অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধার কলেজ ছাত্র হত্যা মামলার আসামি বাবা-ছেলে গাজীপুর থেকে গ্রেফতার

আপডেট সময় : ০৭:২২:০১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬