ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’ টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায় ৫৫ বছরেও কনসার্টের জন্য স্থায়ী ভেন্যু নেই, এটা লজ্জার: হামিন আহমেদ এইচএসসিতে এমন ফল বিপর্যয় কেন অশনিসংকেত সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল অগ্নিকাণ্ডে পুঁজি হারানো ব্যবসায়ীর পাশে রব্বানী, দিলেন ২ লাখ টাকা একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সৈয়দপুরে জামায়াত যুব বিভাগের র‍্যালি

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারণের মাঝে বার্তা পৌঁছে দেয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুত্তাকিম। তিনি বলেন, “মাদকমুক্ত, সুন্দর ও আদর্শ সমাজ গড়তে হলে সমাজের সর্বস্তরে নৈতিকতার চর্চা নিশ্চিত করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্র—সবার সম্মিলিত প্রচেষ্টাতেই মাদকের ভয়াবহতা প্রতিরোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে সকল রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্য ও সৈয়দপুর পৌর আমির আলহাজ শরফুদ্দিন খান, উপজেলা সেক্রেটারি আলহাজ মাজহারুল ইসলাম, পৌর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি রেজওয়ান হাসানসহ দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সৈয়দপুরে জামায়াত যুব বিভাগের র‍্যালি

আপডেট সময় : ০৩:৩১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬