ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা ১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকা খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২ সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে এমপির ছেলে নূরুজ্জামান আবারও দুই দিনের রিমান্ডে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

বাঘারপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বাঘারপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় পৌরসভা সভাকক্ষে এ বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। বাঘারপাড়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ আল ইমরানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুবীর কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. রেজাউল করিম তরফদার এবং বাঘারপাড়া থানার এসআই প্রসেনজিৎ মণ্ডল।

অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন বাঘারপাড়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ আল ইমরান। তিনি পৌর এলাকার নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ ব্যবস্থা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোকপাত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর জামায়াতের আমির সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আব্দুল হক, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান, প্রধান অফিস সহকারী মধুসূদন পাল, লাইসেন্স পরিদর্শক দীনেশ পাল, হিসাবরক্ষক জুলফিকার আলীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাজেট ঘোষণা শেষে পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাঘারপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬