ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদর্শবান শিক্ষক হওয়ার স্বপ্ন বুনছে নাজমুল গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে কাপ্তাই হ্রদের কাচকি-চাপিলা মাছেও মাইক্রোপ্লাস্টিক, যেসব কারণ জানালেন গবেষকেরা রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা প্রবল, তবে জরিপ নিয়ে আশঙ্কাও কি নেই এক জোড়া ছোট্ট মাছের দাম ১৫ হাজার টাকা, মেলায় ছিল আরও কত চমক সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয় পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে গাইবান্ধায় সতর্ক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে গাইবান্ধা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তারা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

গাইবান্ধা জেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান লিপন, জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষার দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে। তারা দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অপতৎপরতা মোকাবিলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের জানমাল, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে বিএনপি সর্বোচ্চ সতর্ক রয়েছে। যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও অরাজকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তারা দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

আপডেট সময় : ১২:২৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬